বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকার বাজেটে সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করে জীবনধারণের প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ওপর কর রেয়াত দিয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। সে বিবেচনায় এটিকে একটি চিন্তাশীল ও মানবিক বাজেট বলা যায়।
তবে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো তুলে ধরে ওবায়দুর রহমান মৃধা বলেন, উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট একটি সাধারণ বাস্তবতা। কিন্তু বাংলাদেশের প্রধান সমস্যা হলো রাজস্ব আয় বাড়ানো এবং তা আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করা। কর ফাঁকি দেওয়ার প্রবণতার কারণে এ দেশে কখনোই কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, এই বাজেট সফল করতে হলে সরকারকে যোগ্য ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে প্রশাসনিক দুর্নীতি রোধ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধ করতে হবে। প্রশাসনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা না গেলে সরকারের অনেক ভালো উদ্যোগই ব্যর্থ হতে বাধ্য বলে তিনি হুঁশিয়ারি দেন।
মতামত