কমিটিতে স্থান পাওয়ায় সৌরভ হোসেন মিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এক প্রতিক্রিয়ায় সৌরভ হোসেন মিয়া বলেন, আমি ১৯৯৬ সাল থেকে বিএনপির আদর্শের রাজনীতির সাথে যুক্ত। বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে একাধিকবার হামলা, মামলা ও হেনস্তার শিকার হয়েছি। সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানেও আমি সরাসরি অংশগ্রহণ করি এবং গুলিবিদ্ধ হই। তিনি আরও জানান, আমরা জুলাই যোদ্ধা সংগঠনের মূল উদ্দেশ্য হলো দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং জাতীয়তাবাদী শক্তির হাতকে আরও বেগবান করা। আগামী দিনেও রাজপথে সক্রিয় থেকে তিনি এই দায়িত্ব পালন করে যাবেন।
মতামত