উপজেলা প্রশাসনের আয়োজনে এবং লজিক অফ বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই উৎসবে সদর উপজেলার ৬৪টিরও বেশি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রায় ৬০০ শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষকের সমন্বয়ে আয়োজিত এ উৎসবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও মেধার বিকাশ ঘটানো।
আগামী ১৫ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বিতর্ক কর্মশালার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায় থেকে ৩২টি এবং মাধ্যমিক পর্যায় থেকে ২৮টি দল নকআউট পর্বে অংশ নেবে। এরপর ২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ শুধু শিল্প নগরী নয়, শিক্ষা ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমেও অগ্রগামী। এই বিতর্ক উৎসব শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যৌক্তিক চিন্তাশক্তি বৃদ্ধি, দলগত কাজে অংশীদারিত্ব এবং যুক্তির আলোয় আলোকিত প্রজন্ম বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই মহতী উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বাংলাভিশন, ৭১ টিভি, দ্য ডেইলি স্টার ও আরটিভি। উৎসবটি সফল করতে ইউএনও জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
মতামত