সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি গ্রেফতার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি গ্রেফতার

প্রকাশিত : ১১ জুন ২০২৬, বিকাল ৩:৫৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. শরীফ হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) রাতে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শরীফ হোসেন জালকুড়ি নাইতাপাড়া এলাকার ওমর আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।