উত্তেজনাপূর্ণ এ ম্যাচে শ্রীপুরে উপজেলা ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ। আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচটি মাঠে উপস্থিত হাজারো দর্শক দারুণভাবে উপভোগ করেন।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, মাদক প্রতিরোধ, গ্রামীণ মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন দৃঢ় করা, গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা রোধ এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখতেই এই নান্দনিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে আছে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত আল নাহিয়ান, বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায়সহ জেলা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত