সারাদেশ

বটিয়াঘাটায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা

প্রিন্ট
বটিয়াঘাটায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা

প্রকাশিত : ১১ জুন ২০২৬, সন্ধ্যা ৮:৫৩

খুলনার বটিয়াঘাটায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এসওএস চিলড্রেনস ভিলেজেস এর উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন) বটিয়াঘাটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাইল্ড রাইটস অ্যান্ড প্রটেকশন ফর দ্য কমিউনিটি মেম্বারস শীর্ষক এই সভায় প্রতিষ্ঠানের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় নাগরিকরা অংশ নেন। অনুষ্ঠানে শিশুদের মৌলিক অধিকার, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, শিশুদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। যেকোনো ধরনের শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষায় নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।