৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাখাওয়াত ইসলাম রানা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি। এছাড়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন সরকার ও সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মোঃ মিজান, মোঃ রনি ও মোঃ খাজা মহিউদ্দিন হীরা।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
মতামত