বৃহস্পতিবার উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের লক্ষীপুর ক্যানেলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াকুব আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ও জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।
পরে উদ্ধার হওয়া জাল ও সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দায়ের করা মামলায় ইয়াকুব আলীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান বলেন, জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত