বুধবার ০৭, অক্টোবর ২০২৬

০৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ এএম

মহানগর যুবদল কমিটি গঠন ঘিরে তৎপরতা: এড. রাকিবুর রহমান সাগরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পিএম

1683

5d6f2604-fb24-4221-9671-31be07b58bf4.jpg
Write caption here...

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে মহানগর যুবদলের অন্যতম নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন যুবদলের নেতাকর্মীরা। তাঁদের দাবি, আওয়ামী লীগের দোসররা তাঁকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে।

নেতাকর্মীদের ভাষ্য, সামনে মহানগর যুবদলের নতুন কমিটি হওয়ার কথা থাকায় একটি মহল সাগরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে না দিতে মিথ্যা অভিযোগে জড়ানোর চেষ্টা করছে। তাঁরা বলেন, আওয়ামী লীগ আমলে সাগর ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কাছে আতঙ্কের নাম। সিদ্ধিরগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতারাও তাঁকে দমাতে পারেননি।

নেতাকর্মীরা আরও বলেন, সাগর ১৭ বছর রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন এবং সবসময় মাঠে ছিলেন। তাঁর রাজনীতি সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে। মানুষের কল্যাণের বাইরে গিয়ে তিনি কখনো কোনো কাজ করেননি। নারায়ণগঞ্জবাসী ও নেতাকর্মীদের ভালোবাসাই তাঁর শক্তি। কোনো ভিত্তিহীন সংবাদ বা অপচেষ্টা তাঁর রাজনৈতিক অগ্রযাত্রা থামাতে পারবে না।

সাগরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ার পর সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় তাঁর সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুসারীরা ওই সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানাচ্ছেন।

সমর্থকদের দাবি, বিগত সরকারের আমলে ভয়াবহ ঝুঁকি নিয়েও সাগর রাজপথ ছাড়েননি। সেই ত্যাগী নেতাকে এখন মিথ্যা অপপ্রচারের শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

Link copied!