প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম
1693
০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকি ওরফে পেটকাটা রকি (৩৭) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফতুল্লার উত্তর ইসদাইর রেললাইনসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রকি ইসদাইর কাপড়িয়া পট্টি এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর ইসদাইর রেললাইনসংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। রকির বিরুদ্ধে পিসিপিআর যাচাই করে পূর্বে দায়ের করা একাধিক মাদক মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।