প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম
1694
০৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম
পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ আলী ঢাকার বিভিন্ন স্থানে বসবাসকারী সাগরকান্দীবাসীর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা করছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২ অক্টোবর) সকালে সাভারের রাজাসন-বিরুলিয়া রোড এলাকার একটি রেস্টুরেন্টে ঢাকায় কর্মরত সাগরকান্দি ইউনিয়নের চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত সকলের সঙ্গে আলোচনা করেন মোল্লা মোহাম্মদ আলী। এ সময় তিনি প্রবাসে বা ঢাকায় বসবাসরত এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগ রক্ষা করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান।
সভা শেষে তিনি সাগরকান্দি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।